যা খেজুর গাছ

তাই ধানের শীষ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

নারায়নগঞ্জ-৪ আসন হবে পরিচ্ছন্ন এবং নিরাপদ, এটাই আমার অঙ্গীকার।

-মুফতি মনির হোসাইন কাসেমী

নারায়নগঞ্জ-৪ আসন নিয়ে
ভবিষ্যত পরিকল্পনা

01.

অবকাঠামো উন্নয়ন ও
আধুনিক শহর গঠন

  • ভাঙাচোরা সড়ক মেরামত ও নতুন রাস্তা নির্মাণ
  • জলাবদ্ধতা নিরসন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা
  • ফুটপাত দখলমুক্তকরণ
02.

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন

  • সরকারি-বেসরকারি স্কুল–কলেজে মানোন্নয়ন কার্যক্রম
  • বেকারদের জন্য ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং
  • আধুনিক লাইব্রেরি, আইটি ল্যাব ও শিক্ষাসুবিধা বৃদ্ধি
03.

স্বাস্থ্যসেবা উন্নয়ন

  • কমিউনিটি ক্লিনিক, মাতৃসেবা কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিস্তৃত করা
  • জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি
  • এলাকার সাধারণ মানুষের জন্য কম খরচে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন
04.

যুবসমাজের উন্নয়ন

  • স্থানীয় ব্যবসা, শিল্প ও স্টার্টআপ উদ্যোগে সহায়তা
  • খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করা
  • চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার গাইডলাইন ও ট্রেনিং প্রোগ্রাম
05.

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার

  • অসামাজিক কার্যকলাপ ও মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ
  • সিসি ক্যামেরা ও স্ট্রিটলাইট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা
  • কমিউনিটি পুলিশিং শক্তিশালী করে এলাকায় শান্তি বজায় রাখা

সংক্ষিপ্ত পরিচিতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট এর মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ-৪ আসন।

 

বিগত স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলায় জড়ানো হয় কাসেমীকে। অধিকাংশ মামলা আন্দোলন-সংগ্রাম ও মতপ্রকাশকেন্দ্রিক, যা পরবর্তীতে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত।


রাজনৈতিক কারাবাসের তথ্য ফ্যাসিস্ট আমলসহ বিভিন্ন সময়ে মোট প্রায়
(৩০ মাস / ৯১৭ দিন)এর বেশি কারাবরণ করেছেন।

 

আলেম সমাজকে সংগঠিত করা, গণআন্দোলনে নেতৃত্ব, রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং জুলাই ২০২৪-এর ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সমন্বয়মূলক নেতৃত্ব প্রদান করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, মানবিক সহায়তা কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত।

শিক্ষা

শান্তি

ঐক্য

ইসলামী মূল্যবোধ

মানুষের মুখে মুফতি মনির হোসাইন কাসেমী

নারায়নগঞ্জ-৪ এলাকায় আমাদের যে সমস্যাগুলো ছিল, তিনি ব্যক্তিগতভাবে সময় নিয়ে শুনেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার স্বভাব। এমন নেতৃত্ব এখন খুব কম দেখা যায়।

আমরা অনেক সময় নেতাদের কাছে যাই, কিন্তু কেউই আমাদের সময় দেন না। কিন্তু মনির হোসাইন কাসেমী ভাই সবসময় আমাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। যুবকদের চাকরি, স্কিল ডেভেলপমেন্ট ও ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তিনি যেকোনো কাজে স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। রাজনৈতিক নেতাদের মধ্যে এমন সততা বিরল। নারায়নগঞ্জ-৪ আসন তার মতো একজন সৎ মানুষের নেতৃত্ব পেলে সত্যিকারের পরিবর্তন আসবে।

মো. কামরুল ইসলাম
ব্যবসায়ী
ফয়সাল আহমেদ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
রোকেয়া বেগম
সমাজকর্মী

আপনার যেকোনো অভিযোগ বা মতামত আমাদের জানান

আপনার প্রতিটি মতামত অথবা অভিযোগ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন। আপনি চাইলে আমাদের কে নিম্নের ই-মেইল এড্রেসে ই-মেইলও পাঠাতে পারেন। 

আপনার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে।

    Subscribe to our newsletter

      © 2026 –  Mufti Monir Hossain Kasemi ,  All right reserved.